দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক রোববারের (২৫ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে: -
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল):
আর্থিক ক্ষেত্র ভালো হতে পারে। ব্যবসায় উন্নতি করার সম্ভাবনা আছে। পড়াশোনার লক্ষ্যে অবিচল থাকুন। দুপুরের পরে কাজে ভালো ফল পেতে পারেন। পেশার ক্ষেত্রে আর্থিক লাভ হবে। অফিসে পদ ও প্রভাব বজায় থাকতে পারে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। সামাজিক কর্মক্ষমতা ভালো হবে। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতে পারেন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে):
সকালের দিকে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরে বিপদ হতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। স্বামী-স্ত্রী পারস্পরিক কথাবার্তা বাড়ান। শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। কোনো কাজে বন্ধুর সমর্থন থাকবে। গুরুজনের সাহায্য পেতে পারেন। অফিসে আপনার বুদ্ধি ও সক্রিয়তা সবাইকে মুগ্ধ করবে। মহাজনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় থাকতে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন):
সকালের দিকে শরীর ভালো থাকলেও বিকেলের পরে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়ির কাজের বিষয়ে ধারাবাহিকতা বজায় রাখুন। ব্যবসায় হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কেউ সম্পর্কের সুযোগ নিতে পারে। ব্যবসায় মনোবল বজায় রাখুন। বাবার সহযোগিতা পাবেন। কর্মীরা কাজে সঠিক প্রস্তাব পেতে পারেন।
কর্কট (২১ জুন – ২২ জুলাই):
ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে। পড়াশোনায় লক্ষ্য অর্জনের দিকে নজর দিন। সন্তানের কোনো কাজে মুগ্ধ হতে পারেন। ব্যবসায় সঠিক নিয়ম মেনে এগিয়ে যান। বসের কথা মন দিয়ে শুনলে লাভ হতে পারে। কর্মীরা কাজে উৎসাহ দেখাবেন। ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকবে। সরকারি কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। তবে আর্থিক কাজে একটু বাধা আসার আশঙ্কা আছে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট):
সকাল থেকে কাজের ফল আপনার পক্ষে থাকতে পারে। ব্যবসায় সুযোগ-সুবিধা বাড়বে। ব্যবসার কাজে সুফল পাওয়ার সম্ভাবনা আছে। স্ত্রীর সঙ্গে খুব সুখের সময় কাটাতে পারেন। তবে গুরুত্বপূর্ণ কথা প্রিয়জনকে বলবেন না। বাড়ির সবার সহযোগিতা পেতে পারেন। অহেতুক রাগ করবেন না। আপনার ব্যক্তিত্ব প্রভাবশালী হতে পারে। বন্ধুদের সময় দিতে পারেন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর):
ব্যবসায় ক্ষতির জন্য কষ্ট পেতে পারেন। সবকিছু থাকা সত্ত্বেও মনে হবে কিছুই নেই। ব্যবসার যোগাযোগগুলো ছন্নছাড়া হয়ে যেতে পারে। সংসারে অশান্তি বৃদ্ধি পাবে। কারও সঙ্গে মনোমালিন্য ও ঝগড়া হওয়ার আশঙ্কা আশঙ্কা আছে। দুপুরের পরে আর্থিক সংকটের অবসান না ঘটলেও প্রয়োজনীয় অর্থ হাতে আসতে পারে। এত অশান্তির মধ্যেও প্রেমের জন্য দিনটি ভালো।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর):
কোনো জিনিস চুরি হতে পারে, সতর্ক থাকুন। অফিসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। দুশ্চিন্তা বাড়তে পারে। তবে কর্মক্ষেত্রে আগের যোগাযোগগুলো কাজে লাগতে পারে। সারা দিন পারিবারিক অস্বস্তি ভোগ করতে হতে পারে। বাড়ির সবাই মিলে ভ্রমণের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকাদের মতবিরোধজনিত অশান্তি হতে পারে। আয়ের ক্ষেত্র চলনসই থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর):
সকালের দিকে শারীরিক ও মানসিক চাপ থাকতে পারে। তবে বাড়িতে কোনো আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের আনন্দে থাকার সম্ভাবনা আছে। ব্যবসার জন্য নতুন কিছু কেনাকাটা করতে হবে। ব্যবসায় সামান্য কথা নিয়ে ঝগড়ার সৃষ্টি হতে পারে। যারা অচেনা ব্যক্তির পরামর্শে বিনিয়োগ করেছিলেন তারা লাভবান হতে পারেন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর):
কাজের চাপ থাকবে। কোনো কাজ অসম্পূর্ণ রাখলে এর খেসারত দিতে হতে পারে। দুপুরের পরে ব্যবসায় খুব ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে। বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের পরিবেশকে সুন্দর করে তুলতে পারে। নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের কাছে জানতে পারেন।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি):
কাছের কোনো মানুষের দ্বারা আঘাত পেতে পারেন। ভালবাসার মানুষটির অনুভূতি বুঝুন। ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য স্ত্রীর সাহায্য নিতে পারেন। ব্যবসার ক্ষেত্র ভালো থাকতে পারে। অফিসের কোনো কাজ অসম্পূর্ণ থাকলে তা সেরে ফেলুন।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
বাড়ির সবার প্রতি ভালো আচরণ করুন। দুপুরের পরে বাবার সঙ্গে বিবাদের আশঙ্কা আছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে। খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন, এতে লাভবান হবেন। ব্যবসার বিভিন্ন বিষয় আপনার পক্ষে থাকতে পারে। নতুন করে প্রেমে পড়তে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কারও অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। আর্থিক ব্যাপারে খুব ভালো খবর পেতে পারেন। স্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনার জন্য আনন্দ পাবেন। ব্যবসার ক্ষেত্র ভালো। তবে কাউকে ধার দেবেন না। সকালের দিকে কিছু মানুষের সঙ্গে কথা বলার জন্য সময় নষ্ট হতে পারে।
কে